২৪ কার্তিক, ১৪৩৩
০৯ নভেম্বর, ২০২৬

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন

Admin Published: May 28, 2025, 11:13 pm
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন

ডিএনএন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। নোয়াব জানিয়েছে, ৫ থেকে ৯ জুন সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে। এ কারণে ৬ থেকে ১০ জুন সংবাদপত্র বন্ধ থাকবে। বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন ঈদের ছুটি পালন করা হবে। তাই ৬ থেকে ১০ জুন কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।