২৪ কার্তিক, ১৪৩৩
০৯ নভেম্বর, ২০২৬

সোমবার নগর ভবন ব্লকেড ঘোষণা

Admin Published: May 18, 2025, 5:23 pm
সোমবার নগর ভবন ব্লকেড ঘোষণা

ডিএনএন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সোমবার বেলা ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ইশরাক সমর্থক সাবেক সচিব মশিউর রহমান।


এর আগে, রোববার সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষাভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।