১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

২৫ ডিসেম্বর ঢাকায় বাগমারাবাসির উপস্থিতি স্মরণীয় দিন হয়ে থাকবে : অধ্যাপক কামাল হোসেন

Admin Published: December 22, 2025, 6:41 am
২৫ ডিসেম্বর ঢাকায় বাগমারাবাসির উপস্থিতি স্মরণীয় দিন হয়ে থাকবে : অধ্যাপক কামাল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। তিনি বলেন আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বাগমারাবাসির উপস্থিতি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

রবিবার বিকেলে বাগমারার ভবানীগঞ্জ আলুহাটায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাফফর হোসেন, মাস্টার ইউসুফ আলী প্রমুখ।

সভায় গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, জহুরুল ইসলাম খোকন, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, ছমির উদ্দীন, মাস্টার শাহানুর ইসলাম, শাহীন রেজা শাহিন, অধ্যাপক দুলাল হোসেন ছাড়ার উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।আলোচনা সভা থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।