৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

আবারও কর্মবিরতিতে রাবি কর্মকর্তা-কর্মচারীরা

Admin Published: January 16, 2025, 2:15 pm
আবারও কর্মবিরতিতে রাবি কর্মকর্তা-কর্মচারীরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অব¯’ান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।


পোষ্য কোটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার উল্লেখ করে কর্মসূচিতে বক্তারা বলেন, তারা প্রাতিষ্ঠানিক অধিকার ১ শতাংশ নয় ৫ শতাংশই বহাল চান এবং অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।


বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় কর্মরত রবিউল ইসলাম বলেন, এ দাবি শুধুমাত্র নির্দিষ্ট কিছু কর্মচারী, কর্মকর্তা বা শিক্ষকদের নয়। এটা আমাদের সকলের দাবি। গত জুলাই বিপ্লবে সকলের সম্মিলিত অংশগ্রহণে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। যে স্বাধীনতার লক্ষ্য ছিল সকল প্রকার বৈষম্য দূর করা। কিš‘ এই বিপ্লবের পরে হটাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে ওঠেছে। যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আন্দোলন হলো। সেখানে এই বিশ্ববিদ্যালয়ে অ-গুরুত্বপূর্ণ ইস্যুকে ইস্যু করে আন্দোলন করা হলো। কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা পাশে ছিলাম। কিš‘ আমাদের সাথে এমন কেন করলেন? আমরা আপনাদের সহায়ক শক্তি। আমাদের ছাড়া চলতে পারবেন না।


সেন্ট্রাল সায়েন্স ল্যাবের উপ-রেজিস্ট্রার মো. বখতিয়ার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয়ে থাকে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটা পরিবার।আবার আপনারা বলেন পরিবার নিয়ে চলতে চাই। কিš‘ পরিবারের একটা অংশ বন্ধ হয়ে গেলে আপনারা চলতে পারবেন তো? তাই আপনারা আসেন আলোচনা করেন। আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা বার বার বলে আসছি এটা কোনো কোটা নয়, এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। যতদিন না আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।


বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অব¯’ান কর্মসূচিতে বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের  শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেছেন।


প্রসঙ্গত,গত ১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই দিন রাতে পোষ্য কোটা মৌখিকভাবে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব। এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, অব¯’ান ধর্মঘট এবং এর আগেও একদিন পূর্ণদিবস কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ আবারও কর্মবিরতি পালনের মধ্য দিয়ে তাদের সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি হলো।