৪ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

আসছে ‘দায়মুক্তি’

Admin Published: January 29, 2025, 2:12 pm
আসছে ‘দায়মুক্তি’

ডিএনএন ডেস্ক: সরকারি অনুদানে নির্মিত ‘দায়মুক্তি’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বৃদ্ধাশ্রমের গল্পের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। এটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আসছে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ। ‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।