১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

বাগমারার ডোবা থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

Admin Published: November 27, 2025, 4:48 am
বাগমারার ডোবা থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার উপজেলা সদরের ভবানীগঞ্জ দেউলা বাসস্ট্যান্ড মোড়  সংলগ্ন ডোবা থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রুহি হোসেন (৩) নামের এ শিশু উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউয়া গ্রামের ইকবাল হোসেনের একমাত্র ছেলে। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায় সকাল থেকে শিশু রুহি বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে নিহত শিশুর লাশের ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।