১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

বাগমারার সাবেক এমপি এনামুলের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

Admin Published: September 23, 2024, 5:08 pm
বাগমারার সাবেক এমপি এনামুলের  জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান সোমবার দুপুরে এনামুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আমান উল্লাহ জানান, এনামুল হককে গত ৫ আগস্ট বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এনামুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।  ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ১৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আদাবর থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।