১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

বাগমারায় যুবলীগ নেতা মোজাফ্ফর গ্রেপ্তার

Admin Published: October 29, 2024, 2:39 pm
বাগমারায় যুবলীগ নেতা মোজাফ্ফর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: রাজশাহীর বাগমারার শীর্ষ সন্ত্রাসী শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন গ্রেপ্তার হয়েছেন।   বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমনের ঘটনায়  পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। 

আজ মঙ্গলবার ২৯ অক্টোবর  ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বাগমারার বিভিন্ন এলাকায় হামলা ও ভাংচুরের ঘটনার সাথে ক্যাডার হিসাবে মজাফ্ফরের জড়িতের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিশ।