৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন পেলেন অস্কারের মনোনয়ন

Admin Published: January 24, 2024, 7:33 pm
বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন পেলেন অস্কারের মনোনয়ন

৯৬তম অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের র‌্যাচেল নামে এক সিঙ্গেল মায়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। ওয়েট্রেস পেশার ওই নারী তার দুই সন্তান নিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা নিয়ে এগিয়েছে কাহিনি। ওই রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ থাকায় তিনি অন্যত্র গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন। এজন্য তাকে টাকা জোগাড় করতে হয়। এমন ঘটনাগুলোর মধ্যে তিনি কিছু হৃদয়বিদারক সত্যের সম্মুখীন হন, যা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে দেয়।

সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় এ সিনেমায় অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো।

বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরীর বেড়ে ওঠা ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম লন্ডনে। তিনি কিংস কলেজ লন্ডনে বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং ডাক্তার হওয়ার জন্য বিএসসি অনার্সসহ স্নাতক পাশ করেন। কিন্তু অবশেষে নিজেকে প্রকাশ করেন একজন লেখক হিসেবে।