৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

বাসা থেকে ‘বিতাড়িত’ গিটারিস্ট নিশাত, কিন্তু কেন ?

Admin Published: January 11, 2025, 6:38 pm
বাসা থেকে ‘বিতাড়িত’ গিটারিস্ট নিশাত, কিন্তু কেন ?

ডিএনএন ডেস্ক: দেশের প্রথম হেভিমেটাল গিটারিস্ট নিশাত আনজুম। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম ‘বয়কট’। অ্যালবাম মুক্তি পাওয়ার পর এবার বাসা থেকে ‘বয়কট’ হলেন এই সঙ্গীতশিল্পী। 


সম্প্রতি, থাইল্যান্ডে গিয়ে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন তিনি। আর এর জের ধরে বাসা থেকে ‘বের করে’ দেওয়া হয়েছে তাকে— এমন অভিযোগ মিলেছে।


জানা গেছে, থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে থাইল্যান্ডের পাতায়া বিচে গিয়েছিলেন নিশাত আনজুম। থাইল্যান্ড ট্যুরের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই তরুণী। এর মধ্যে তার বিকিনি পরা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা।


কেউ কেউ নিশাতের সৌন্দর্যের প্রশংসা করলেও, রঙিন বিকিনিতে তার বর্ণীল ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা। যার ফলে পারবারিকভাবে বেশ ঝামেলায় পোহাতে হচ্ছে তাকে।


খোঁজ নিয়ে জানা যায়, বিকিনি পরা ছবি আপলোড করে বিতর্কের জন্ম দেওয়া নিশাতকে বাসা থেকে ‘বের করে’ দিয়েছেন অভিভাবক। এ ব্যাপারে নিশাতের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। 


তবে, থাইল্যান্ড কেন বা কার সাথে গিয়েছিলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি।



হেভিমেটাল ঘরানার গিটারবাদন ও গায়কীর কারণে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী। পারিবারিক জটিলতার কারণে তার সদ্য মুক্তি পাওয়া ‘বয়কট’ অ্যালবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি।