১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

বিএনপি অতিত মনে রাখবে, তবে আঁকড়ে থাকবে না : এমপি মিলন

Admin Published: March 1, 2026, 5:30 pm
বিএনপি অতিত মনে রাখবে, তবে  আঁকড়ে থাকবে না : এমপি মিলন

স্টাফ রিপোর্টার : বিএনপি অতীত মনে রাখবে, তবে আঁকড়ে থাকবে না- মন্তব্য করে নিজ নির্বাচনী এলাকা রাজশাহীর পবা ও মোহনপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য এ্যডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, কে তাকে ভোট দিয়েছে, আর কে ভোট দেয়নি সেটি কোনো বিষয় নয়। এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় তার প্রধান লক্ষ্য। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক এলাকার তার নিজ কার্যালয়ে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কখা বলেন। এ সময় চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সংসদ সদস্য তাদের সমস্যার কথা মনোযোগ সরকারের শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বিএনপির সবাইকে নিয়ে কাজ করতে চায়। দেশ দীর্ঘ ১৭ বছরে অতল গহ্বরে চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, হরিয়ান ইউপির প্যানেল চেয়ারম্যান সাবের আলী, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, বড়গাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, হরিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, হরগ্রাম ইউপি চেয়ারম্যান মঞ্জুর ইসলাম, হুজুরীপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও দর্শনপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী।