৪ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

Admin Published: December 14, 2024, 6:08 pm
বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

ডিএনএন ডেস্ক : বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে নেওয়া হয়েছে নানা আয়োজন। বাঙালিত্বের গৌরবগাথা উপস্থাপিত হবে সেসব আনুষ্ঠানিকতায়। স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশের সেই আনুষ্ঠানিকতায় মেতে উঠবে ভিন দেশের অবস্থানরত বাঙালিরাও। আর প্রবাসীদের জন্য বিজয়ের সেই বর্ণিল উদ্যাপনে শামিল হয়েছে জনপ্রিয় ব্যান্ডদল। সেই সুবাদে    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিরকুটের  সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। এই সংগীতাসরে  ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবেন লন্ডনের বাংলাদেশীরা।


যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ। তিনি জানান,  নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডে র মে  ফেয়ার ভেন্যুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।


ওই কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট। এ প্রসঙ্গে চিরকুটের কর্ণধার সুমি বলেন,  বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল  কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারও তাই হবে, বিভিন্ন  দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।



এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।



চিরকুট জানায়, কনসার্ট  শেষেই দেশে ফিরে আসবে চিরকুট।  দেশে ফেরার পর ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আর্মি  স্টেডিয়ামের চ্যারিটি কনসার্টে অংশ নেবে।