১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক হলেন ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান

Admin Published: September 23, 2024, 5:45 pm
বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক হলেন ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান

রাবি প্রাতিনিধি : জশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমানকে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ সোমবার এই নিয়োগ দেন। নবনিযুক্ত পরিচালক আজ তাঁর দায়িত্বে যোগ দিয়েছেন।


প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৩ ও ১৯৮৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি প্রভাষক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০০৬ সালে প্রফেসর পদে উন্নীত হন।


তাঁর ৬টি গবেষণাগ্রন্থ, ১০টি গ্রন্থের অধ্যায় ও ৩৫টি প্রবন্ধসহ ১৬টি অন্যান্য প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ৪টি পিএইচডি ও ১টি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং ১টি এমফিল ও ২টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান চলমান রয়েছে।


তিনি পরিচালকের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।