৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আ'লীগ অফিসে ভাংচুর-অগ্নিসংযোগ

Admin Published: August 4, 2024, 7:41 pm
চাঁপাইনবাবগঞ্জে আ'লীগ অফিসে ভাংচুর-অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ সরকারের পদত্যাগের একদফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এতে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে থাকা নেতাকর্মীদের ১২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। রবিবার বিকেল ৪টার দিকে শহরের পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে একটি মিছিল বের করে আন্দোলনকারীরা। শহরের বড় ইন্দারা মোড় হয়ে নিউমার্কেটের দিকে আসার পথে বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন দিক থেকে মিছিলে ইটপাটকেল ছুঁড়ে মারে আওয়ামী লীগের কর্মীরা। এসময় আন্দোলনকারীরা তাদের ধাওয়া করে আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে, পাশে থাকা ১২টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেয়।

আওয়ামী লীগ নেতারা জানান, আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর পাশে থাকা মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেয়। এতে ১২ টি মোটরসাইকেল পুড়ে গেছে। এদিকে শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। সংহতি প্রকাশ করে মিছিলে যোগদেন আইনজীবীরাও। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহানন্দা সেতুর টোলঘর এলাকা অবরোধ করে স্লোগান দেয়।