স্টাফ রিপোর্টার,চারঘাট: রাজশাহীর চারঘাটে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বও থেকে উপজেলা বিএনপির সভাপতি পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
বিএনপি জনগনের দল উল্লেখ করে চাঁদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শোষণ নিপীড়ন,দখলদারিত ও গণতন্ত্র সমুন্নত রাখতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে বিএনপি জনগণের দলে পরিনত হয়েছে। চারবার বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ সেবা করেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার মাঠে ময়দানে কাজ করে গেছে।
তিনি আরও বলেন, ৫ ই আগষ্টের পরের দিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দেন সকল প্রকার দখলদারিত্ব ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার্কমীরা তা মেনে চলছে। আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাধারন সম্পাদক নাজমুল হক,রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির যুগ্মসাধারন সম্পাদক আব্দুস সালেক আদিল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা,ওয়ার্ড বিএনপিঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।