১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ৫ লক্ষ টাকা দিলেন তারেক জিয়া

Admin Published: November 14, 2024, 2:53 pm
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ৫ লক্ষ টাকা দিলেন তারেক জিয়া

ডিএনএন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য ৫ লক্ষ টাকা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তখন এই তথ্যটি জানান তারা।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, তারা চিকিৎসা সেবা মোটামুটি পেলেও অন্যান্য আর্থিক সহায়তা একদমই পায়নি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে যে তারা যেন আহতদের  আর্থিক সহায়তা পৌঁছে দেন।’


এছাড়াও তিনি আরো জানানে, বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া এই আহতদের জন্য ৫ লক্ষ টাকা দিয়েছেন।বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম দায়িত্ব নিয়ে সকলের কাছে এই টাকা আজই পৌঁছে দিবেন বলে আশা করছি।



এর আগে, বিএনপির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের হাসপাতালে যাওয়ার তথ্য জানানো হয়েছিল।