১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

দেশের মানুষ নির্বাচন চায় : শফিকুল হক মিলন

Admin Published: September 3, 2025, 11:12 pm
দেশের মানুষ নির্বাচন চায় : শফিকুল হক মিলন

স্টাফ রিপোর্টার, রাজশাহী : দেশের মানুষ নির্বাচন চায় উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, জামায়াত পিআর পদ্ধতির কথা বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগেকে পুনর্বাসন করার চিন্তা করছে। সেটা হতে দেয়া হবেনা। পিআর পদ্ধতি অনুসরনের কোন সুযোগ নাই।

তিনি বলেন ‘দেশের মানুষ নির্বাচন চায়। যে নির্বাচনের জন্য গত ১৫ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। যে নির্বাচনের জন্য আমরা, যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী, সহকর্মীকে হারিয়েছি।

বুধবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে  পবার খড়খড়ি এলাকায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তিনি তার জীবন রাজশাহীর পবা-মোহনপুরবাসীর জন্য উৎসর্গ করে দিয়েছেন উল্লেখ করে আরো


বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান এইবারের নির্বাচনে  দুইটি স্লোগান দিয়েছেন, তরুণ প্রজন্মের ভোট ধানের শীষে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, একসাথে ছাত্র-জনতার গণ আন্দোলনকে আরো বেশি কার্যকরী করতে হলে কেউ কোন দখলদারিত্ব করবেন না, কেউ কোনো দখল বাজিতে সহায়তা করবেন না,  সাম্প্রদায়িকতা না করার আহ্ববান জানান তিনি। 


মিলন বলেন, তরুন প্রজন্ম ভোটার হওয়ার পরে তারা ভোট দিতে পারেনি। এবার তারা ভোট প্রদান করবে। আর এই নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারীতেই হবে। কেউ বাধা প্রদান করতে পারবেনা বলে জানান তিনি।

পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মুন্নাফ, আব্দুস সালাম মাস্টার, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম  ও সদস্য সচিব মোখলেসুর রহমান মন্টুর সঞ্চারনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট  রাকিবুল ইসলাম পিটার প্রমুখ।