২০ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

দুপুরে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

Admin Published: September 17, 2024, 11:51 am
দুপুরে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

ডিএনএন ডেস্ক :  বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা।


সমন্বয় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।


সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।