ডিএনএন ডেস্ক: রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে রাকিন রায়হান রবীনকে আহ্বায়ক এবং ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব করা হয়েছে।শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।
নবগঠিত এ আংশিক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এ কমিটির মাধ্যমে রাজশাহী মহানগর ছাত্রদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।