৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

দুর্গাপুরে দুর্বৃত্ত্বের আগুনে পুড়লো চারটি পানবরজ

Admin Published: February 1, 2025, 5:11 pm
দুর্গাপুরে দুর্বৃত্ত্বের আগুনে পুড়লো চারটি পানবরজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে চারটি পানবরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  শুক্রবার দিবাগত রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া গ্রামের পোড়াবিলে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত পান বরজের মালিকরা হলেন, বাবুল হোসেন, হাফিজুর রহমান, ছলিম ও মুকুল। 

উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামের মৎস্য ব্যবসায়ী নুরুজ্জামান নুরু জানান,  শুক্রবার দিবগত রাতে চারটি পান বরজে আগুন দেয় দুর্বৃত্ত্বরা। এতে বরজের অধিকাংশই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত বরজের মালিক বাবুল হোসেন জানান, দুর্বৃত্ত্বরা পান বরজের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে  মোট চারটি  বরজের  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

দুর্গাপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে  বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।