৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

দুর্গাপুরে ‘মানুষ কামড়ানো’ সেই শিয়ালকে পিটিয়ে হত্যা

Admin Published: January 30, 2025, 4:55 pm
দুর্গাপুরে ‘মানুষ কামড়ানো’ সেই শিয়ালকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে শিশু ও নারীসহ ৯ জনকে কামড়ানো সেই শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শিয়ালের কামড়ের পর আতঙ্কে ঘর থেকে বের হতে পারছিলেন না গ্রামের বাসিন্দারা। তবে ভয় কাটিয়ে সেই শিয়ালকেই পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার দিবাগত রাতে শিয়ালটিকে পিটিয়ে মারা হয় বলে জানা গেছে। উপজেলায় জয়নগর ইউনিয়নের সুখানদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সর্বশেষ বুধবার সকালের দিকেও শিয়ালটি ঝোপ থেকে বের হয়ে রাস্তার পথচারীদের আক্রমণ শুরু করে শিয়ালটি। শিয়ালের কামড়ে এদিন স্থানীয় তমিজ উদ্দিন (৬৫) আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় বাসিন্দা চমক মাহমুদ বলেন, এলাকায় কয়েকদিন থেকে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে। এর আগে রাজশাহীর পবার পারিলা ও দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের শিশু এবং নারীসহ মোট ৯ জন শিয়ালের কামড়ে আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।