১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের নায্য দাবী মেনে নেওয়ার আহবান বিএলডিপি’র

Admin Published: October 20, 2025, 12:49 pm
এমপিওভুক্ত শিক্ষকদের নায্য দাবী মেনে নেওয়ার আহবান বিএলডিপি’র

স্টাফ রিপোর্টার : এমপিওভুক্ত আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের ২০% বাড়ী ভাড়া, চিকিৎসা সহায়তার দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী, নাজিম উদ্দিন আল আজাদ ও মহাসচিব মো: মনিরুজ্জামান স্বাধীন ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যোগ্য জাতি গঠনে মানসম্মত শিক্ষক অনিবার্য উপাদান। শিক্ষকদের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান না দিলে যোগ্য মানুষেরা এই পেশায় আগ্রহী হবে না। অন্যদিকে বাসস্থানের জন্য ২০% ভাতার দাবীতে পাঠদান বন্ধ করে শিক্ষকরা দীর্ঘদিন রাজপথে নানামূখী কর্মসূচী, তাতে আবার পুলিশের লাঠিচার্জ, শারিরিক লাঞ্ছনা, ভুখা মিছিল, আমরণ অনশন ইত্যাদি কার্যক্রম জাতি হিসেবে আমাদের লজ্জাজনক, দু:খজনক অনাকাক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলেছে। সেজন্য বিএলডিপি অনতিবিলম্বে শিক্ষকদের নায্য দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।