১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

এনসিপির কর্মসূচি ঘোষণা

Admin Published: June 29, 2025, 1:05 pm
এনসিপির কর্মসূচি ঘোষণা

ডিএনএন ডেস্ক: কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ১ থেকে ৩০ জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে দলটি। এর নাম হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামটরের রূপায়ণ টাওয়ারে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


কর্মসূচির মধ্যে রয়েছে—


* প্রথম দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।


এনসিপির কর্মসূচি ঘোষণা

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী / জামায়াতের কর্মসূচি ঘোষণা

* ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে এনসিপি।


* ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি।


নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ। তাই আমরাই দেবো।


এ ছাড়া ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।