স্টাফ রিপোর্টার : ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ স্লোগানে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে ২৫ জন চাইল্ড লিডারদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা দিবসের দিনব্যাপী কর্মসূচির মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ।
এই শিশুরা চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন নামে একটি প্রকল্পেরর সাথে যুক্ত রয়েছেন। রাজশাহী সিটি কর্পোরেশনসহ গোদাগাড়ি ও মোহনপুর উপজেলা প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি। এতে আর্থিক সহযোগিতা করছে অ্যাকপেট ইন্টারন্যাশনাল।
শিশুদের যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, সচেতনতা বাড়ানো, অধিকার ও সুরক্ষা নিশ্চিত এবং বাস্তবায়ন এই প্রকল্পের উদ্দেশ্য। এর আওতায় প্রকল্প এলাকা শিশুদের এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়। অনুষ্ঠানে এসিডি প্রকল্প সমন্বয়কারী মো. আলি আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আক্তার উপস্থিত কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন।