৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

ফেসবুকে পরী মণির বিষাদময় পোস্ট

Admin Published: November 23, 2024, 11:41 pm
ফেসবুকে পরী মণির বিষাদময় পোস্ট

ডিএনএন ডেস্ক : নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। / যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’


শনিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরী মণি।


তার এই বিষাদময় পোস্টের সঙ্গে অনেকেই দুর্ঘটনায় তার সাবেক স্বামী ইসমাইল হোসেন জমাদ্দারের মৃত্যুর সম্পর্ক খুঁজে পেয়েছেন।


শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান ইসমাইল হোসেন জমাদ্দার। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকার বাল্যবিয়ে হয়েছিল তার সঙ্গে।


ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরী মণির সঙ্গে তার বিয়ে হয়েছিল।


ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, ইসমাইল পরি মণির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।


যদিও পরীর পরিবার এই বিয়ের বিষয়টি সবসময়ই এড়িয়ে যেতে চেয়েছে।  


উল্লেখ্য, ২৩ নভেম্বর পরী মণির জন্য বেদনার একটি দিন। গত বছর এই দিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে। এ কারণেই তিনি এখন বরিশালে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।