১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

ফ্যাসিবাদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জামায়াত সেক্রেটারীর

Admin Published: September 20, 2024, 6:33 pm
ফ্যাসিবাদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জামায়াত সেক্রেটারীর

স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সচিবালয় থেকে শুরু করে জন প্রশাসনে অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবাদাস ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শুনে না, জনগনের কথা শুনে না। ফ্যাসিবাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া। এই মায়া করে লাভ হবে না। 

ওদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রশাসনের সব জায়গা থেকে তাদের সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বতীকালীন সরকারকে আপনারা সাহায্য করেন। 

শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামাতে ইসলামী, রাজশাহী মহানগরীর যুব বিভাগ আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা বলেছি একটি অবাধ নিরপেক্ষ গ্রহনযোগ্য এবং অংশগ্রহনমুলক নির্বাচানের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুক যৌতিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বতীকালীন সরকারের ততক্ষন আপনি প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে জাতির আশা আকাংখা পুরণের জন্য জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এবং সেই কাজে জামায়াতে ইসলামী অন্তর্বতীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উসকে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক প্রশাসনের সামনে ও দেশপ্রেমিক ছাত্র- জনতার সামনে এই ধরনের অরাজকতা মোকাবিলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ধরনের চ্যালেঞ্জ শক্ত হাতে দমন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মুহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, লেখক অনুবাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী আহমেদ মাবরুর, জামায়াতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল প্রমুখ।