২০ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

Admin Published: September 17, 2024, 1:50 am
ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

ডিএনএন ডেস্ক : একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

এছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলার আসামি তিনি।