১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান

Admin Published: December 21, 2025, 5:22 am
গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক সভায় গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার রাজশাহী ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও এবং ইএসডিও’র যৌথ উদ্যোগে  জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

সচেতনতা সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী ও পরে মুক্ত আলোচনা করা হয়। সভায় গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেটও বিতরণ করা।

সভায় সভাপতিত্ব করেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানাজ বেগম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহা. সাইদুল ইসলাম, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সিসিবিভিও প্রতিনিধি মো. নিরাবুল ইসলাম।

সভায় বক্তারা গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানান। সভার মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আতিকুর রহমান। সভায় গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিসিবিভিও’র পক্ষে উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, সমাজ সংগঠক ইমরুল সাদাত, মানিক এক্কা ও সূচিত্রা হেম্ব্রম উপস্থিত ছিলেন।