১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

গুলশানে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Admin Published: September 28, 2024, 3:00 pm
গুলশানে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিএনএন ডেস্ক : রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গুলশান-২ রোড নম্বর ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।


ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে। নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।