রাকিবুল হোসেন শাহীন : রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩৬টি উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।পুলিশ জানিয়েছে, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৩৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেন।
এগুলোর মধ্যে ৩টি ভিভো ব্র্যান্ডের, ৩টি অপ্পো, ৭ টি স্যামসাং, ১টি ওয়ান প্লাস, ১০টি শাওমি, ৫টি রিয়েলমি, ২টি ইনফিনিক্স, ২টি ওয়ালটন, ২টি টেকনো ও ১টি সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল ফোন ছিল।
রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন।
তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ফোন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম প্রমুখ।