অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ব্রেন স্ট্রোক করেন তিনি। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে
নেওয়া হয়।
জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত। তবে বিশ্রামের প্রয়োজন।
তারপর তিনি কাজে ফিরবেন। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এমন তথ্য জানালেন ফারুকীর স্ত্রী
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ
চলেও যায়। শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরোয়ার ফারুকী এখন
বিপদমুক্ত-আলহাদুলিল্লাহ। কিছুদিন তার বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে
ফিরবে।’
তিশা আরও লিখেছেন, ‘অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন
ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া
আর ভালোবাসার জন্য।’