৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে

Admin Published: August 21, 2024, 4:12 pm
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে

ডিএনএন ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের হাতে। তাই আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। পরবর্তী সময়ে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে গ্রুপটি। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে তাদের হাতে। এরই মধ্যে ব্যাংকটি থেকে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।