১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

Admin Published: July 1, 2025, 2:18 pm
জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

ডিএনএন ডেস্ক: গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।