৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে কর্মশালা

জবাবদিহিমূলক ও জনবান্ধব সিভিল প্রশাসন বিনির্মাণের দাবি

Admin Published: January 29, 2025, 2:44 pm
জবাবদিহিমূলক ও জনবান্ধব সিভিল প্রশাসন বিনির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কার : আমাদের প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় জবাবদিহিমূলক ও জনবান্ধব সিভিল প্রশাসন বিনির্মাণের দাবি জানানো হয়েছে। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কার ও জনকল্যাণমুলক রাষ্ট্র গঠনের জন্য ৯ দফা সুপারিশ দুলে ধরেন।

বুধবার দুপুরে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, রাজশাহী কলেজ ইউনিট এই কর্মশালা আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী।

কর্মশালায় রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কালাচাঁদ শীল, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী, রাজশাহী টি.টি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জি, শহীদ বুদ্ধিজীবি কলেজের প্রফেসর খান মুহাম্মদ মাইনুল হকসহ রাজশাহীতে অবস্থিত সকল সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সম্পাদকসহ শিক্ষক ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, রাজশাহী কলেজ ইউনিটের সম্পাদক ড. শাহ্ মোঃ মাহবুব আলম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. জামিলা খাতুন। উদ্বোধনী পর্ব উপস্থাপনা ও কর্মশালা পরিচালনায় ছিলেন রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. পারভেজ রানা।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী জবাবদিহিমূলক ও জনবান্ধব সিভিল প্রশাসন বিনির্মাণের দাবি জানান। কর্মশালায় বৈষম্যবিরোধী আন্দোলনের রাজশাহী অঞ্চলের সমন্বয়ক আব্দুর রহিম বলেন, দেশকে বৈষম্যমুক্ত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে, কিন্তু কোন অন্যায় মেনে নেবে না।

কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কার ও জনকল্যাণমুলক রাষ্ট্র গঠনের জন্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের প্রদানসহ ৯ দফা সুপারিশ দুলে ধরেন।