১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিবে, আশা মিনুর

Admin Published: February 1, 2026, 6:54 pm
জনগণ এবার উৎসবমুখর পরিবেশে  ভোট দিবে, আশা মিনুর

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র নেতা, সাবেক মেয়র ও এমপি রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করবেন। রবিবার নগরীর ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

মিনু আরো বলেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। যেখানে জনগণ সুষ্ঠ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই পরিবেশ সরকার ও নির্বাচন কমিশন তৈরি করে দিবে। আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি সবাই ভাই ভাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবাই সহাবস্থনে সুন্দরভাবে নিজ প্রতীকের প্রচারণা করবেন এই প্রত্যাশা। ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ হলে আমরা অর্থাৎ ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে তিনি নগরীর ভেড়িপাড়া মোড় থেকে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। পুলিশ লাইনের আশপাশসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।

গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক রুবেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। কর্মসূুচিতে নেতৃবৃন্দ সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।