১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল

Admin Published: October 5, 2024, 4:27 pm
কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল

ডিএনএন ডেস্ক : দুইবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে।   

তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি। 


শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 


তিনি বলেন, ‘আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেবো, যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ দেখতে চাই না, উদার গণতন্ত্র দেখতে চাই।’

নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ৫৩ বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা।