২০ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

Admin Published: September 10, 2024, 1:33 pm
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

ডিএনএন ডেস্ক : খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ৫তলা কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। পরে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


রাব্বির মামা আব্দুল বারেক মোবাইল ফোনে জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি শুনেছেন সকালে কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ ৩ জন পরে মারা গেছেন। ওরা তিনজন কর ভবনে রডমিস্ত্রির কাজ করছিলেন।