সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে যোগদান করেই মাদকদ্রব্যের উপর কঠোর অবস্থান নিলেন সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। অল্পদিন হলো তিনি নওগাঁর সাপাহার সীমান্তবর্তী এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
যোগদান করেই তিনি উপজেলার বেশ কিছু অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় প্রায় ঘন্টাকাল ব্যাপী চিহিৃন্নিত কিছু মাদক ব্যবসায়ীর বাসায় বাসায় ঝটিকা অভিযান পরিচালনা করেন।
নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালানাকলে ওই গ্রামের মাদক ব্যাবসায়ী মাসুদ রানার নিজ বাসা থেকে প্রায় ৬০পিস নিষিদ্ধ ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার সহ মাসুদ রানা ও আরোও দুই জন মাদক সেবীকে আটক করা হয়। এর পর তাক্ষনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তিনি আটককৃতদের বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থ দন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নওগাঁ জেলার মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা কার্যালয়ের প্রতিনিধি দল সেখানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।