১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

Admin Published: October 20, 2024, 2:32 pm
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

ডিএনএন ডেস্ক : মানহানির অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাঁচ বছর আগে লন্ডনের আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় এ মামলাটি করা হয়েছিল। 

পাশাপাশি দলটির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।


রোববার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুল রাকিব এ রায় দেন।



খালাস পাওয়া অন্য নেতারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।



তিনি  জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।