৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

মিস ইউনিভার্সের মুকুট জয় করলেন ভিক্টোরিয়া

Admin Published: November 18, 2024, 12:17 am
মিস ইউনিভার্সের মুকুট জয় করলেন ভিক্টোরিয়া

ডিএনএন ডেস্ক : মিস ইউনিভার্স ২০২৪ এর মুকুট জয় করেছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মেক্সিকো সিটিতে শনিবার রাতে অনুষ্ঠিত বার্ষিক এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতায় ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ২১ বছর বয়সী ভিক্টোরিয়া।


তিনি একাধারে একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং ভবিষ্যৎ আইনজীবী। বর্তমান শিরোপাধারী নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণের সময় ভিক্টোরিয়াকে মঞ্চে উপস্থিত অন্যান্য প্রতিযোগীরা উষ্ণ অভ্যর্থনা জানান। 


এ বছরের প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক রবিন থিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘সেভড বাই দ্য বেল’ তারকা মারিও লোপেজ এবং প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কুলপো। শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে নেতৃত্ব ও মানসিক দৃঢ়তার মতো বিষয় উঠে আসে। যখন ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, কেউ যদি আপনাকে বিচার না করে তবে আপনি কীভাবে জীবনযাপন করতেন? 



তিনি উত্তর দেন, আমি আমার জীবন প্রতিদিনের মতোই কাটাতাম। পরে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। তিনি আরও যোগ করেন, আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই এবং আমি আজ রাতে ইতিহাস গড়ছি।



গ্মামারস এই প্রতিযোগিতা শুরু হয় বৃহস্পতিবারের প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে, যেখানে ৩০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এই প্রাথমিক পর্বে ছিল জাঁকজমকপূর্ণ জাতীয় পোশাক প্রদর্শনী। সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীরা সাঁতারের পোশাকে প্রদর্শনীতে অংশ নেন, এরপর ১২ জন এগিয়ে যান সন্ধ্যার গাউন প্রতিযোগিতায়।