২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

মোহনপুরে হিজড়া সংগঠনের সাথে সমাজ সেবা অধিদপ্তরের সংলাপ

Admin Published: July 23, 2025, 6:55 pm
মোহনপুরে হিজড়া সংগঠনের সাথে সমাজ সেবা অধিদপ্তরের সংলাপ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার বিআরডিবি হলরুমে হিজড়া জনগোষ্ঠীর সাথে সমাজ সেবা অধিদপ্তরের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়- নাগরিকতা: সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম মঙ্গলবার এই সংলাপের আয়োজন করে। মোহনপুর উপজেলার ধুরইল, মৌগাছি, বাকশিমইল এবং জাহানাবাদ ইউনিয়নের হিজরাদের নেতৃত্বে সংগঠনের ২০জন সদস্য সংলাপে অংশ নিয়ে তাদের বিভিন্ন সামাজিক ও দৈনন্দিন জীবনে চলার প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরেন।


মোহনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম হিজরা নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সম্ভাব্য সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা তার দপ্তরের বিভিন্ন সুযোগের কথাও তুলে ধরেন। নাগরিকতা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন সংলাপ সঞ্চালনা করেন। এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমন্বয়কারী হৈমন্তি পাল।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে বদ্ধপরিকর বলে জানান। এবং তিনি আরো বলেন, বর্তমান সময়ে কাউকে পিছিয়ে ফেলে উন্নয়ন কখনোই করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করেত সবাইকে একসাথে কাজ করতে হবে। 


এ জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ, তাদের জন্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, তাদের পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সকলের সমন্বিত উদ্যোগে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তার প্রতিষ্ঠানের প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ দেওয়ার কথাও বলেন।