স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। বুধবার হিরণ¥য় ঐতিহ্যের স্মারক রাজশাহী কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে
সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা কলেজ প্রশাসন ভবন থেকে শুরু হয়ে রাজশাহী মহানগরীর জাদুঘর মোড় প্রদক্ষিণ শেষে আবার রাজশাহী কলেজ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সাহিত্য ও
সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ অ্যালামনাসবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, অতিথি ও কর্মচারীবৃন্দ।
সকা সাড়ে ১০ টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় শিক্ষকমণ্ডলী, অ্যালামনাসবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীদের উপ¯ি’তিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে কলেজের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী
কলেজের প্রতিষ্ঠা দিবসের বক্তব্যে বলেন, সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের স্মারক, শিক্ষা এবং সংস্কৃতি চর্চার চারণক্ষেত্র, হিরন্ময় সৌন্দর্যের আকর,তিলোত্তমা রাজশাহী কলেজের আজ ১৫৪তম প্রতিষ্ঠা দিবস। ১৮৭৩ সালের ১ এপ্রিল মাত্র ৬জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে কালের পরিক্রমায় কলেজটি আজ দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান পরিণত।
রাজশাহী শহরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে কলেজটির প্রতিষ্ঠালগ্নে যাঁদের অনুদান ও নিরন্তর প্রচেষ্টায় এর অবয়ব লাভ করে সেই সকল ভূস্বামী রাজা, জমিদার, বিত্তশালী এবং সমাজসেবীদের অবদান ও ভূমিকা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রাজশাহী কলেজের গৌরবোজ্জ¦ল ঐতিহ্য সমুন্নত
রাখতে হলে শিক্ষক-শিক্ষার্থী কর্মচারীগণকে নিজ নিজ দায়িত্বের প্রতি আরও যত্নবান ও শ্রদ্ধাশীল হতে হবে।” সবশেষে তিনি প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।