৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

নগরীতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের শীতবস্ত্র বিতরণ

Admin Published: December 24, 2024, 11:10 pm
নগরীতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের ২০০ অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর মাস্টার পাড়া আধুনিক পাঠাগার প্রাঙ্গণে এসব শীতবস্ত্র প্রদান করা হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে ও দৈনিক প্রথম আলোর সহযোগিতায় প্রতিবারের ন্যায় এ বছরও অসহায়দের হাতে শীত উপহার তুলে দেওয়া হয়।


এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী শাখার সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শ ম সাজু, রাজশাহী সার্ভে ইন্সটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হাসান, নারীনেত্রী সেলিনা বেগম, রাজশাহী ওয়েব’র সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে ও মৌলিক সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখে।