১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

নিবন্ধন পেলো বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি

Admin Published: August 27, 2025, 9:50 pm
নিবন্ধন পেলো বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি। বৃহস্পতিবার হাইকোর্ট এ দলটিকে নিবন্ধন প্রদানে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। বিগত আওয়ামী সরকারের আমলে এ দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হলেও ষড়যন্ত্রমুলকভাবে তা বন্ধ করে রাখা হয়েছিলো।

তবে দীর্ঘ প্রতিষ্ঠার পর বৃহস্পতিবার বিচারপতি শশাংক সরকার এবং বিচারপতি কেএম জাহিদ সারওয়ার এর দ্বৈত বেঞ্চ বিএলডিপিকে নিবন্ধন প্রদানে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। 

বিএলডিপি’র সহ দফতর দম্পাদক মতিউর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সালের ৪ জানুয়ারি রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে দলটি যাত্রা শুরু করেছিলো। বর্তমানে এ দলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাজিম উদ্দিন আল আজাদ এবং মহাসচিবের দায়িত্ব পালন করছেন রাজশাহীর কৃতি সন্তান মনিরুজ্জামান স্বাধীন। 

দলটির মহাসচিব মরিরুজ্জামান স্বাধীন জানান, ‘জন-জমি-জল, বাংলার বল’ এ স্লোগানে আগামীতে জনকল্যানেল দলটি এগিয়ে যাবে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।