১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

নিহত নির্মাণ শ্রমিকের পরিবারে ইনসাবের অর্থ তুলে দিলেন বিএনপি নেতা মিলন

Admin Published: October 25, 2025, 6:37 pm
নিহত নির্মাণ শ্রমিকের পরিবারে ইনসাবের অর্থ তুলে দিলেন বিএনপি নেতা মিলন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভবন নির্মাণের সময়ে তিনতলা থেকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক সবুর আলীর পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), রাজশাহী জেলা শাখার আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। 

শনিবার দুপুরে নিহতের গ্রাম পবার উপজেলার বেজোরারে গিয়ে প্রধান অতিথি হিসেবে নগদ এক লাখ ৮০ হাজার টাকা তুলে দেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।  

এ সময় তিনি বলেন, শ্রমিকরাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল চাবি। তাদের মাধ্যমেই উন্নয়নের চাকা ঘোরে। শ্রমিকরা না থাকলে আমরা এত সুউচ্চ ও সুন্দর ভবনে বাস করতে পারতাম না। তারা নিপুন হাতে তৈরী করেন এগুলো। তিনি বলেন, পরিবারের উপার্জনক্ষম মানুষ মারা গেলে তার অভার পুরণ করার মত কারো সাধ্য নাই। আল্লাহ যখন যাকে ডাকবেন তখন চলে যেতে হবে। এখানে কারো হাত নেই। তবে উসিলা থাকে। তিনি পরিবারের সদস্যদের ধর্য্য ধারনের পরামর্শ দেন। 

ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি নবাব আলীর সভাপতিত্ব করেন। তিনি বলেন, ইনসাব সম্পুর্ণ স্বচ্ছতার সাথে অর্থ লেনদেন করে। কোন শ্রমিক দুর্ঘটায় পতিত হলে ইনসাব ভবন মালিকের সাথে দরকষাকষি করে ক্ষতিপূরণ নেন। সেই অর্থ অনুষ্ঠানের মাধমে ভবন মালিকের উপস্থিতিতে নিহত শ্রমিকের  পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইনসাব রাজশাহী সহ-সভাপতি নাসির আলী ও শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।