১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

Admin Published: September 1, 2025, 11:43 am
নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

ডিএনএন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রবিবার (৩১ আগস্ট) চীন সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাত ১১টার দিকে নাহিদ ও এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ছুটে যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন ও দ্রুত  সুস্থতা কামনা করেন। 


নাহিদ ইসলাম বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না।” 



এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক।