১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে’

Admin Published: October 21, 2025, 11:34 pm
অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে’

ডিএনএন ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। 


মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন।’

 

সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয় তাদের সরানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।


বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের মধ্যে দলীয় লোক থেকে থাকলে তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।’

 

এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।