২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন

Admin Published: July 20, 2025, 12:17 am
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী ও শোরুম ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মানহানিকর অপ্রচারের অভিযোগ উঠছে।

এ ঘটনায় শনিবার (১৯ জুলাই ) বিকেলে  দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে তিনি এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপির কর্মী ও শোরুম ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুশফিকুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট কতিপয় নামধারী স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে আমি সহ দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে আমি সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়ছেন।

তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনাতি সঙ্গে জড়িত।  প্রথমে ছাত্রদল পরে বিএনপির সঙ্গে আছি। কিন্তু আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে প্রথম মানহানিকর অপ্রচার ছড়াচ্ছে। তিনি আমার বিরুদ্ধে বিয়ের দাওয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়াত দেওয়ার অভিযোগ করছেন। যা সম্পূর্ণ মিথ্যা।  আমার বিয়ে ৭ জন অতিথিও ছিলেন না।

তিনি আরও বলেন, আমার পরিবারের কোন সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সংপৃক্তা ছিলো না,তিনি চ্যালেঞ্জ করে বলেন যদি কেউ প্রামাণ দিতে পারে তাহলে বিএনপির রাজনীতি করব না। তাছাড়া বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই দুষ্কৃতকারীরা এখনো বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। স্থানীয় বখাটে আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি রাজনৈতিক ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে  আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে,  দুইজন যুবক আমার প্রতিষ্ঠানে কর্মচারী ছিলো তাদেরকেও জড়িয়ে বিভ্রান্তকার তথ্য প্রকাশ করে।তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে সঙ্গে কাজ করার সময় ক্যামেরায় ছবি তুলে বিভিন্ন বেনামী পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ করেন। 

এ বিষয়ে অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো.আকবর আলী,বাবর আলী সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক,আলতাফ হোসেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, ইউনুস আলী সাবেক ইউপি ছাত্রদলের সভাপতি, আলতাফ হোসেন উপজেলা জাসাস দলের সদস্য, 

ইউপি সদস্য রিপা বেগম,বিএনপি কর্মী মিজানুর রহমানসহ বিএনপিকর্মী অধ্যাপক মো. জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।