১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র, বললেন ফারুকী

Admin Published: November 11, 2024, 2:06 pm
অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র, বললেন ফারুকী

ডিএনএন ডেস্ক : রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন শুরু করেন।  সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন  জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এদিকে, আজ (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। 



মূলত এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও। যেখানে তুলে আনা হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো নির্যাতিত মানুষদের। ক্যাপশনে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট যেখানে সব মত পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই।’ 


ভিডিওটি শেয়ার করেন ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যতো অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’

ফারুকীর এহেন  বক্তব্য এবং তার দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়া দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।