স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অঅয়োজিত একটি বেমরকারি সংস্থার প্রকল্পের অ্যাডভোকেসি সভায় অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে সমন্বিত কাজ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডি’র ব্যবস্থাপনায় ‘ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় এ আহ্বান জানানো হয়। জেলার পবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। তিনি বলেন, অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, একই সাথে সুযোগ সুবিধা আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। অভ্যন্তরীণ অভিবাসীদের সরকারি প্রণোদনাসহ অনেক সুযোগ তৈরীর চেষ্টা করা হচ্ছে। সকলকে এগিয়ে নিতে হবে তা না হলে টেকতসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিত করা অত্যন্ত দুরহ। কমিউনিটি শক্তিশালী করার মাধ্যমে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক পরিবেশ তৈরি এবং অভিবাসীদের সামাজিক নিরাপত্তা চিহ্নিতকরণ এবং অংশীজনদের সম্পৃক্ত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, হরগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় বক্তারা সরকারের সামাজিক সুরক্ষা প্রাপ্তিতে দিক নির্দেশনা তুলে ধরেন এবং কীভাবে সুরক্ষা প্রাপ্তি নিশ্চিত করা যাবে তা উপস্থাপন করেন।
এসিডি বাস্তবায়িত অ্যাডভোকেসি সভায় পরিচিতির মাধ্যমে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুব্রত কুমার পাল।